রবিবার দুপুরে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিরল পৌরসভার মেয়র, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভোটকারচুপির মাধ্যমে বিগত দিনে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র- জনতা।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও সকল অংগসংগঠন সমূহের আয়োজনে অবস্থান কর্মসূচিতে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য রেজাউল ইসলাম রুবেল প্রমূখ। অন্যান্যদের মধ্যে সমাজ সেবক আতিকুর রহমান মিঠু, শহিদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন। পরে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিরল পৌরসভার মেয়র, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভোটকারচুপির মাধ্যমে বিগত দিনে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
https://slotbet.online/