পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওনের বিরুদ্ধে ২৬টি অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেন ১০ ইউপি সদস্য। পিরোজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ অভিযোগ দেন তারা।
অভিযোগপত্রে উল্লেখ করেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করে সর্বকনিষ্ঠ ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, পরিষদের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, অর্থ আত্মসাৎ, ইউপি সদস্যদের সম্মানী না দিয়ে নিজের কাছে গচ্ছিত রাখা, চেয়ারম্যানের ব্যক্তিগত লোক দিয়ে বিভিন্ন প্রকল্প ও সহায়তা বণ্টন, বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, রেইন ওয়াটার হার্ভেস্টারের পানির ট্যাংকের জন্য অতিরিক্ত অর্থ আদায়, মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, জন্মনিবন্ধন ফি, হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স বাবদ আদায় করা অর্থ সচিবের যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে।
৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস খান জানান, পরিষদের নিয়ম অনুযায়ী নির্বাচনের পর প্রথম সভার সময় একজন প্যানেল চেয়ারম্যান নির্বাচন করতে হয়। কিন্তু পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গত তিন বছরেও তা না করে নিজের পছন্দমতো একজনকে দায়িত্ব দিয়ে কাজ চালান। এ ছাড়া দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে ১২ জন সদস্যের ১০ জনই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
বিষয়টি জানতে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওনকে তাঁর মোবাইল নম্বর ও দিলেও রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দীকী বলেন, ‘আমি চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি। এর সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক এবং সমাজসেবা ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
https://slotbet.online/