• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল / ১১৯ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাবেশের প্রধান সমন্বয়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. সূধীর চন্দ্র শীল, বিরল উপজেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফরুল আলম জাফু, হিন্দু কমিউনিটির নেতা যতীন চন্দ্র মাষ্টার, রাজা দশরত চন্দ্র রায়, তুলেন চন্দ্র রায়, জয়রাম সরকার, প্রকাশ চন্দ্র রায় প্রমূখ। নেতৃবৃন্দ বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়ি ঘরে ভাংচুর অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার বিচারের দাবিসহ পৃথক হিন্দু কমিশন গঠন, জাতীয় সংসদে শতকরা ১৯ ভাগ আসন সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং পূণরায় শহীদমিনারে ফিরে এসে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এর বক্তব্য প্রদান শেষে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/