• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া চান্দিনা উপজেলা পরিষদ পরিদর্শন করেন সেনা কর্মকর্তা

শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ১৭২ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

 

 

গত ৪ আগস্ট দুর্বৃত্তের আগুনে পুড়িয়ে দেয়া কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন কুমিল্লা সেনানিবাসের জিওসি এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, গত ৫ জুলাই ২০২৪ইং ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পূর্ব ও পর থেকে সারাদেশে কিছু দুষ্কৃতিকারী রাষ্ট্রীয় স্থাপনা, জনগণের জান-মাল, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে। তেমনিভাবে চান্দিনা উপজেলা ভূমি অফিস, ইউ.এন.ও অফিস, শিক্ষা অফিস সহ উপজেলার বিভিন্ন অফিসে লুটতরাজ, ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। চান্দিনাতে যেসব দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড করেছে তাদেরকে দ্রুত সেনাবাহিনী আইনের আওতায় আনবে।

তিনি আরো বলেন, চান্দিনার রাজনৈতিক নেতাকর্মীসহ ছাত্র ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে চান্দিনাকে নতুন করে সাজাতে চান্দিনা উপজেলার ইউ.এন.ও মহোদয়কে সহযোগিতা করার আহ্বান জানান এবং উপজেলা পরিষদের নিরাপত্তায় সার্বিক দায়িত্বে সেনাবাহিনী মোতায়েন রাখার আশ্বাস দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো: সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম এবং চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো: শোয়াইব, উপজেলা বিভিন্ন কর্মকর্তা সহ চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন ও সাধারণ সম্পাদক শাহ মোঃ আলমগীর খান এবং বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/