• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সীমান্তে বিএসএফের গুলিতে আহত ঠাকুরগাঁওয়ের এক যুবক 

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ১৬৬ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন।

 

শনিবার (১০-ই আগস্ট) সকাল ১১টার সময় উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৩৮৫ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত যুবক নাঈম হোসেন (২৫)। তিনি আমজানখোর ইউনিয়নের কলিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

আহত যুবকের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে গরুর জন্য কোটপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পায়ে গুলিবৃদ্ধ হয় নাঈম। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের ৪র্থ তলার সার্জারী ওয়ার্ডে ভর্তি করেছেন স্বজনরা।

 

আমজানখোর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আকালু (ডংগা) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হটাৎ করেই বিএসএফ সদস্যরা হিংস্র হয়ে উঠেছে। এমনটা আগে হয়নি আমার এলাকার সীমান্ত এলাকাগুলোতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/