• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহের হলিধানীর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চরম দুর্নীতি ও অনিয়ম। 

আবু বকর সিদ্দিক স্বপন, ক্রাইম রিপোর্টার / ২৫২ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

হলিধানী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত এলাকাবাসী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পাচ্ছেন না রোগীরা কোনো ধরনের ঔষধ । এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সাথে অশুভ আচরণ করেন কর্মকর্তরা। এই বিষয়ে কর্মরত ডাক্তার পরিবার পরিকল্পনার মোছাঃ মিসকাতুন নেছা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের কাছে জাতে চাইলে, তিনি বলেন এই অভিযোগ সব মিথ্যা।

 

জানা গেছে, এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে কর্মরত ডাক্তার, ফার্মাসিস্ট, আয়াসহ পরিবার-পরিকল্পনা বিভাগের কর্মীদের অব্যাহত দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে স্ব-স্ব এলাকার জনগণ গুরুত্বপূর্ণ এসব সরকারি প্রতিষ্ঠানের উপর আস্থা হারাতে বসেছে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিমাসে এসব স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ওষুধ এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করা হয়। অথচ এসব স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের যোগসাজসে ওষুধ এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সিংহভাগ নিজ নিজ পরিচিতো ও বাসার কাজের লোকের দিয়ে দেওয়া হয়। কাজের বিনিময়ে রোগীদের দেওয়া হয় বিভিন্ন ঔষুধ। কর্মরত ডাক্তারদের বাসার কাজ করিয়ে দিচ্ছেন সকল প্রকার সরকারী ঔষুধ। যে কাজ করবে সে পাবে ঔষধ আর অন্যরা পাচ্ছে অসভ্য আচরন।

 

এ ব্যাপারে ভুক্তভোগী জানিয়েছে, তারা এসব স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে নূন্যতম সেবাটুকু পাচ্ছে না। সরেজমিনে দেখা যায়, পরিবার পরিকল্পনার মোছাঃ মিসকাতুন নেছা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অফিসে বসে আছেন ঠিকই সেবা দেওয়ার মতো কোনো ঔষধ নাকি তার কাছে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/