• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পুড়েছে কয়েকটি সিট মেধাবীদের খুঁজে বের করে এগিয়ে নিতে এইচআর প্রফেশনালদের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার দেবিদ্বারে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাসব্যাপী আটকে রাখার অভিযোগ, যুবক গ্রেপ্তার বাংলাদেশের মাটিতে কোনদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না সিরাজদীখানে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত রমজান আলী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন বহুতল ভবন নির্মাণে মানছে না নিয়ম-অগ্নি ঝুঁকিতে ঠাকুরগাঁও শহর দেবিদ্বারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ও তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

গোলাম মোস্তফা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৮ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গোলাম মোস্তফা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক, শামসুজ্জামান পনিরকে সদস্য সচিব এবং কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও নাছির উদ্দীনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে রয়েছেন শামসুজ্জামান পনির ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সভার শেষপর্যায়ে উপস্থিত সদস্যদের প্রয়াত মা-বাবার রুহের মাগফিরাত কামনায়
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/