গোলাম মোস্তফা, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক, শামসুজ্জামান পনিরকে সদস্য সচিব এবং কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও নাছির উদ্দীনকে সদস্য করা হয়েছে।
অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে রয়েছেন শামসুজ্জামান পনির ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।
সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভার শেষপর্যায়ে উপস্থিত সদস্যদের প্রয়াত মা-বাবার রুহের মাগফিরাত কামনায়
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.