মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ রমজান আলী নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সম্পাদকসহ চারটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ রমজান আলী ২২১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আজিজ উদ্দিন খান পাঠান পেয়েছেন ৯০ ভোট।
ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-৪৬৯)-এর অধিভুক্ত গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির এ নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, কার্যকরী সভাপতি পদে মোটরগাড়ির ব্যাটারি প্রতীকে মোহাম্মদ নয়ন মিয়া ভুট্টো ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ট্রাক প্রতীকে মোঃ আবুল হোসেন ২৩৪ ভোট পেয়ে বিজয়ী হন।
এ ছাড়া সহ-সম্পাদক পদে মোঃ সাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ হেলিম মিয়া এবং কোষাধ্যক্ষ পদে মোঃ আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সম্পাদক পদে গোলাম অলিউল হাসনাত মুন্সি, যুগ্ম সম্পাদক পদে মোঃ রানা মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ কাঞ্চন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল কাশেম।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত নেতাদের ঘিরে পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের কাছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মপরিবেশের উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি পরিবহন শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় শ্রমিকদের।
https://slotbet.online/