• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাসব্যাপী আটকে রাখার অভিযোগ, যুবক গ্রেপ্তার বাংলাদেশের মাটিতে কোনদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না সিরাজদীখানে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত রমজান আলী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন বহুতল ভবন নির্মাণে মানছে না নিয়ম-অগ্নি ঝুঁকিতে ঠাকুরগাঁও শহর দেবিদ্বারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ

বাংলাদেশের মাটিতে কোনদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না সিরাজদীখানে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ৪৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

গোলাম মোস্তফা, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে আর কোনো পতিত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো বলেন,

দীর্ঘ ১৬-১৭ বছর দেশে আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড চালানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি।

‎শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মুন্সীগঞ্জের সিরাজদীখানের জামিআ ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসা ৫৩ তম বাষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

‎তিনি বলেন, খতমে নবুওয়ত সম্মেলনে উত্থাপিত দাবিগুলো আইনানুগভাবে এবং সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

‎দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অপশক্তি সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও অগ্নিসন্ত্রাস সৃষ্টির উসকানি দিচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা আইনানুগ, শান্তিপূর্ণ ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে।

শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া শান্তিপূর্ণভাবে আদায়ের সুযোগ থাকলেও কিছু দুষ্কৃতিকারী তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও গণতান্ত্রিক বিতর্ক থাকবে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য আরও সুদৃঢ় করতে হবে।

বাৎসরিক মাহফিল সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির বাংলাদেশ সভাপতি আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর। এ সময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ১ আসনের এমপি শেখ মো.আব্দুল্লাহ, জেলা প্রশাসক নূরমহল আশরাফী,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো.বদরুদ্দোজাসহ আলেম ওলামাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/