• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাসব্যাপী আটকে রাখার অভিযোগ, যুবক গ্রেপ্তার বাংলাদেশের মাটিতে কোনদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না সিরাজদীখানে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ২২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত রমজান আলী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন বহুতল ভবন নির্মাণে মানছে না নিয়ম-অগ্নি ঝুঁকিতে ঠাকুরগাঁও শহর দেবিদ্বারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মশাল মিছিল বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ

দেবিদ্বারে মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাসব্যাপী আটকে রাখার অভিযোগ, যুবক গ্রেপ্তার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ)  কুমিল্লার দেবিদ্বারে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে প্রায় এক মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সাকিব আহাম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাকিব দেবিদ্বারের রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের মনু মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী মুরাদনগরের একটি মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের রাস্তা থেকে ওই কিশোরীকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাকিব, তার খালা রেখা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার এবং ওই বাসা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

তবে সাকিবের পরিবারের দাবি, ওই কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছে। অন্যদিকে কিশোরীর মায়ের অভিযোগ, মেয়েকে আটকে রেখে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। উদ্ধার হওয়া কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/