• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নগরবাথান বাজারে প্রথমবারের মতো দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিরল মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দেবিদ্বারে ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে ঠিকাদার সেলিম গ্রেপ্তার কুমিল্লায় ১০ হাজার ফোন নম্বরসহ ফেসবুক-বিকাশ হ্যাক করে অর্থ আদায় সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা খোরশেদ আলম দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে বিরলে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে মাইকসেট প্রদান ঝিনাইদহ হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু গ্রেফতার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

মোঃ দেলোয়ার হোসেন / ৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাকা: ২২ নভেম্বর ২০২৬: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়
এবং ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।‌

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোনো নতুন বিভাগ চালু করা যাবে না, যার বাস্তব প্রয়োজন নেই। শিক্ষাব্যবস্থাকে কোনোভাবেই বেকারত্বের কারখানায় পরিণত করা যাবে না। কর্মসংস্থানের ক্ষেত্রে যে বিষয়গুলোর চাহিদা রয়েছে, সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। বেকারত্ব দূর করতে যা করণীয়, সরকার তা বাস্তবায়ন করবে। এ লক্ষ্য অর্জনে নতুন জ্ঞান, উদ্ভাবন ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমকে স্বাগত জানানো হবে। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। আমাদের জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে, যাতে গবেষণার ফলাফল সমাজ ও অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেটের কোন অভাব নেই। গবেষণায়ও পর্যাপ্ত বাজেট রয়েছে। এই বাজেটকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এ সময় মন্ত্রী সেশনজট কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

সেমিনারে বক্তারা শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়া, সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা, উচ্চশিক্ষাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিল্প ও অ্যাকাডেমিক অঙ্গনের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা এবং এ ক্ষেত্রে সরকারের নীতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে মতবিনিময়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/