• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা খোরশেদ আলম দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে বিরলে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে মাইকসেট প্রদান ঝিনাইদহ হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু গ্রেফতার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের নিহত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু

ঝিনাইদহ হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক স্বপন: / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে নাশকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/