• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের নিহত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৪৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ১৮ নভেম্বর রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আহসান শাহরিয়ার তোহফা কে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জনাব তাসমিয়া সুলতানা, বিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. কে. এম ওবায়দুল হক মহোদয়, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ বন্দে আলী, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। প্রফেসর রাখাল গোপ, বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ। প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ। প্রফেসর মোঃ সাইফুল্লাহ হিল হোসাইন চৌধুরী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। জনাব নূর মোহাম্মদ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ। জনাব মোহাম্মদ কামাল হোসেন, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব মোঃ তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ। জনাব মোঃ হারুনুর রশিদ, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব আব্দুর রহমান মোল্লা, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ। জনাব আব্দুল খালেক, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। জনাব জান্নাতুল ফেরদৌস। জনাব আলী মোঃ আব্দুল্লাহ। জনাব মারুফ আহমেদ খন্দকার। জনাব মোঃ বাহা উদ্দিন প্রমুখ।
অধ্যক্ষ মহোদয় বলেন জনাব মো: আহসান শাহরিয়ার তোহফার অর্জনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার গর্বিত এবং এ পুরস্কার গ্রহণের মাধ্যমে তার দ্বায়িত্ব আরো বেড়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুণী শিক্ষকদের এ ধরনের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়নের ভূমিকার প্রশংসা করেন।
উপাধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের শিক্ষার গুণগত মান উন্নয়নের ভূমিকার প্রশংসা করেন, ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থার করুন দশার কথা উল্লেখ করেন এবং গুণী শিক্ষক মো: আহসান শাহরিয়ার তোহফা কে তার গুণ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করার উপর গুরুত্ব আরোপ করেন।
গুণী শিক্ষক মো: আহসান শাহরিয়ার তোহফা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রযুক্তি নির্ভর গুনগত শিক্ষা ও গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
সভাপতি জনাব তাসমিয়া সুলতানা তার বিভাগের এ আয়োজনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং গুণী শিক্ষক তোহফার প্রশংসা করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/