• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করতে হবে- শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নগরবাথান বাজারে প্রথমবারের মতো দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিরল মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন দেবিদ্বারে ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে ঠিকাদার সেলিম গ্রেপ্তার কুমিল্লায় ১০ হাজার ফোন নম্বরসহ ফেসবুক-বিকাশ হ্যাক করে অর্থ আদায় সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা খোরশেদ আলম দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে বিরলে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে মাইকসেট প্রদান ঝিনাইদহ হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু গ্রেফতার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান

বিরল মহিলা কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। / ৪৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আপনাদেরকে যত্নবান হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আপনার আশপাশে কোথাও ময়লা ফেলবেন না, এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। আমরা নিজেরা কোন অন্যায় কাজ করবো না, কাউকে অন্যায় করতে দিবো না। কাউকে না কাউকে শুধু উদ্যোগ নিতে হবে। তাই আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। নিজেকে সঠিক কাজের জন্য এগিয়ে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা আমাদের পরিবর্তন আনতে পারলেই আমরা উন্নত হতে পারবো। আমরা যদি দূর্বল শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষাঙ্গনেই আলাদাভাবে যত্ন নেই তাহলে তাদের আর কোচিং এর প্রয়োজন হবে না। আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। আমাদেরকে শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে।
দিনাজপুরের বিরল মহিলা কলেজের চারতলা ভীতবিশিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিতব্য একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিরল মহিলা কলেজ এর সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য আসাদুল হক হীরা, সাধারন সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিরল মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাকিলা পারভীন। ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/