• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে ঠিকাদার সেলিম গ্রেপ্তার কুমিল্লায় ১০ হাজার ফোন নম্বরসহ ফেসবুক-বিকাশ হ্যাক করে অর্থ আদায় সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা খোরশেদ আলম দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম রুখে দাঁড়াতে বিরলে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে মাইকসেট প্রদান ঝিনাইদহ হলিধানী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলু গ্রেফতার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের নিহত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

দেবিদ্বারে ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে ঠিকাদার সেলিম গ্রেপ্তার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের নেতা ও ঠিকাদার মো. সেলিম সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশে অর্থায়ন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার উত্তরপাড়া সরকার বাড়ির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সেলিম সরকার উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকারের (মতিন মেম্বার) ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আতাপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। ওই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল আয়োজন, অর্থ জোগান এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সেলিম সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/