• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের নিহত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান দেবিদ্বারে স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা বিরলের দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে সাত বছর বয়সী শিশুর মৃত্যু সরকারের কার্যক্রম ও অর্জন নিয়ে তথ্য উপদেষ্টার সাপ্তাহিক প্রেস ব্রিফিং ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে, প্রাইমারি হেলথ হাব হচ্ছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্তের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি জাতীয় কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার / ২৯ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। শুধু তাই নয়, ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা। তিনি জানান, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন, উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি। এ ছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে। এ সময় নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। তবে অভিযান শেষে অভিযোগগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। নথিপত্র যাচাইয়ের পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, ‘অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগে সরকারি পর্যায়ে তদন্ত হয়েছে। অনেকেই অভিযোগ করেছিলেন। তবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। দুদক আবারও তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি।

তবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/