• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদের নির্দেশ ও বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রেজাউল ইসলাম সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বিরলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল সঞ্জীবের” কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন শারদীয় দুর্গোৎসবে গৌরীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর মিলল কিশোর অটোভ্যান চালকের দেহাবশেষ, আটক ৪ ঠাকুরগাঁওয়ে অসাধু ওষুধ ব্যবসায়ী ও বিসিডিএস-কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি শিশুর মৃত্যু, মা নিখোঁজ ঘটনাস্থল পরিদর্শনে করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর

বিরলে অবৈধভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদের নির্দেশ ও বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রেজাউল ইসলাম

মুসলিম হক, বিরল,(দিনাজপুর) / ৯০ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

মুসলিম হক, বিরল,(দিনাজপুর) উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর বাজারে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, কামদেবপুর বাজারে রাস্তার উপর দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে পরিদর্শন করে উপজেলা প্রশাসন।

এ সময় টিনশেডে থাকা ক্রাম বোর্ড ও অবৈধভাবে বানানো দোকান অপসারণ করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও রেজাউল ইসলাম বলেন, অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেলে তা অপসারণ করা হবে । ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে রাস্তার ধারে ও স্কুল মাঠে অবৈধ দোকান ঘর তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা না মানলে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে ইউএনও কামদেবপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/