• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বিরলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল সঞ্জীবের” কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন শারদীয় দুর্গোৎসবে গৌরীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর মিলল কিশোর অটোভ্যান চালকের দেহাবশেষ, আটক ৪ ঠাকুরগাঁওয়ে অসাধু ওষুধ ব্যবসায়ী ও বিসিডিএস-কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি শিশুর মৃত্যু, মা নিখোঁজ ঘটনাস্থল পরিদর্শনে করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর পদত্যাগ নয়, অপরাধের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার তিন দিন পর আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশু মার্কেটের আলম ডাক্তারের ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন আব্দুল খালেক। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ছেলে সোহাগ মিয়া তাঁর বাবার মরদেহ শনাক্ত করেন।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসান জানান, নিহতের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে ডোবার পানিতে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হতে পারে। তবে এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/