মুসলিম হক, বিরল,(দিনাজপুর) উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর বাজারে অবৈধভাবে নির্মাণ করা দোকানঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, কামদেবপুর বাজারে রাস্তার উপর দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে পরিদর্শন করে উপজেলা প্রশাসন।
এ সময় টিনশেডে থাকা ক্রাম বোর্ড ও অবৈধভাবে বানানো দোকান অপসারণ করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও রেজাউল ইসলাম বলেন, অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেলে তা অপসারণ করা হবে । ব্যবসায়ীদের সরকারি বন্দোবস্ত নিয়ে নিয়ম মেনে রাস্তার ধারে ও স্কুল মাঠে অবৈধ দোকান ঘর তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা না মানলে আগামী তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরে ইউএনও কামদেবপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/