• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসবে গৌরীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর মিলল কিশোর অটোভ্যান চালকের দেহাবশেষ, আটক ৪ ঠাকুরগাঁওয়ে অসাধু ওষুধ ব্যবসায়ী ও বিসিডিএস-কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিগঙ্গা নদীতে ট্রলারডুবি শিশুর মৃত্যু, মা নিখোঁজ ঘটনাস্থল পরিদর্শনে করলেন প্রতিমন্ত্রী সোহেল মনজুর পদত্যাগ নয়, অপরাধের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বৈধ পথে ইতালি নেওয়ার প্রলোভনে ৪৬ লাখ টাকা আদায় করলেন আদম ব্যবসায়ী, লাটভিয়ায় জঙ্গল পথে প্যাসেঞ্জারের মৃত্যু লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ দেবিদ্বারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার বিরলে সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্রবিতরণ

সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর মিলল কিশোর অটোভ্যান চালকের দেহাবশেষ, আটক ৪

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ২৪ দিন পর সবুজ (১৪) নামের এক কিশোর অটোভ্যান চালকের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। মঙ্গলবার সকালে উপজেলার আন্দি এলাকার একটি জঙ্গল থেকে তার দেহাবশেষ ও ব্যবহৃত জুতা উদ্ধার করা হয়।

নিহত সবুজ সখীপুর পৌর এলাকার কাহারতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয় সবুজ। এরপর আর বাড়ি ফেরেনি সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পরদিনই (২৭ সেপ্টেম্বর) পাশের গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সবুজের ভ্যানটি উদ্ধার করা হয়।

ভ্যান উদ্ধারের সূত্র ধরে তদন্তে নামে এসআরবি। প্রথমে দুইজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুর রহমান (৩৫) ও শাহীন (৩৪) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার আন্দি জঙ্গল থেকে সবুজের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়।
উদ্ধারস্থলে পড়ে থাকা জুতা দেখে নিজের সন্তানকে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন সবুজের বাবা সিরাজুল ইসলাম। সন্তানহারা এই বাবা আহাজারি করে বলেন, “ওরা আমার বাবাকে নির্মমভাবে মেরে ফেলেছে। আমি আমার সন্তানের খুনিদের ফাঁসি চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, দেহাবশেষ উদ্ধারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/