• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মো. শামীম হোসাইন / ৬৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোনো লোক না থাকায় আশরাফুলকে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং সেখানে তাকে ধর্ষণ করে।

শনিবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনার পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

‎পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, ‘নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

‎এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/