• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফায়জুল কবির তালুকদারের মৃত্যুতে জিয়ানগরে শোকের ছায়া

নিজস্ব প্রতিনিধিঃ / ১০১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. ফায়জুল কবির তালুকদার আর নেই। স্ট্রোকজনিত কারণে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে জিয়ানগর উপজেলা বিএনপি-সহ রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফায়জুল কবির তালুকদার স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত, জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, ফায়জুল কবির তালুকদার ছিলেন অত্যন্ত সাদাসিধে, মিশুক ও কর্মীবান্ধব নেতা। উপজেলা বিএনপিকে সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আসে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়।

তার মৃত্যুতে বিএনপির রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন মহলের অভিমত, তার মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার মৃত্যুতে জিয়ানগরের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হবে।

এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকেই নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বাড়িতে ভিড় করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার আসর নামাজ বাদ জিয়ানগর মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/