• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গৌরীপুরে যুবক গ্রেফতার

মোঃ কামরুল হাসান লিটন / ১৩৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মোঃ ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১০ মে ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোঃ ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভিকটিমের বাবা-মা বাড়িতে ফিরে এলে তরুণী ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১১ মে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

সংবাদ পাওয়ার পর গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে একই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত মোঃ ইয়াসিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইয়াসিন (৩০) ঘাটের কোনা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ইসলাম উদ্দিন এবং মাতা শাহানা বেগম।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/