• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

নিজস্ব প্রতিনিধিঃ / ১৩৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

পিরোজপুর শহরে দলীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে শহরের প্রধান সড়কে এ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

আটক হওয়া ব্যক্তি শামীম সিকদার (৩৮)। তিনি পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। স্থানীয়ভাবে তাকে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত বলা হলেও তার আনুষ্ঠানিক রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি লিটন সিকদারের সমর্থক হিসেবে পরিচিত ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে তারা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। একই সঙ্গে বর্তমান সরকার ও বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করার সময় বিষয়টি জানতে পারেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। পরে তিনি অনুসারীদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া দেন। এ সময় বেশির ভাগ নেতাকর্মী দ্রুত সরে যেতে সক্ষম হলেও শামীম সিকদার পালাতে ব্যর্থ হন।

পরে তাকে আটক করে পিরোজপুর সদর থানা-এ হস্তান্তর করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান বলেন, “মিছিলের সময় তারা বর্তমান সরকার, বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিল। পাশাপাশি শহরে বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা চালানো হচ্ছিল বলেও আমাদের কাছে তথ্য ছিল। তাই আমরা তাদের প্রতিহত করেছি।”

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ‘একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/