• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

৫ বছরেও চালু হয়নি মঠবাড়িয়ার ‘ফিশ মার্কেট’, বছরে কোটি টাকা রাজস্ব ক্ষতি

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর আগে একটি আধুনিক তিনতলা বিশিষ্ট বিপণিবিতান নির্মাণ করা হলেও তা এখনো চালু হয়নি। ফলে সরকার বছরে প্রায় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। স্থানীয়ভাবে মার্কেটটি ‘ফিশ মার্কেট’ নামেই পরিচিত।

আধুনিক মার্কেটটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মাছ ও ফল ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কের পাশে এবং ফুটপাতে দোকান বসিয়ে ব্যবসা করছেন। এতে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটটি খুলে না দেওয়ার ফলে মাছ ও ফল ব্যবসায়ীরা সড়কে দোকানপাট বসান। ফলে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা হাইওয়ে সড়কে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা বলেন, মার্কেটটির মধ্যে ৮৬টি দোকান বরাদ্দ দেওয়ার ব্যবস্থা রয়েছে। খোলার বিষয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর বারবার উদ্যোগ নেওয়া হলেও একজন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে থেমে যায় কার্যক্রম। পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে অযাচিত হস্তক্ষেপ করার অভিযোগ আছে ওই নেতার বিরুদ্ধে।

আব্দুল রহিম নামে এক ব্যবসায়ী জানান, নির্দিষ্ট স্থানে বসতে না পারার কারণে প্রতিদিন মালামালের অনেক ক্ষতি হচ্ছে। পাশাপাশি মালামালের নিরাপত্তা থাকছে না। এছাড়াও প্রায়ই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযানে নানাবিধ ক্ষতির সম্মুখীন হতে হয়।

রাকিব নামে একজন ফল ব্যবসায়ী জানান, মার্কেটটি নির্মাণ হওয়ার পর খুলে দেওয়ার দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার পর পৌরসভার শীর্ষ কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেন। কিন্তু অজ্ঞাত কারণে আজও খুলে দেয়নি। তাদের দাবি প্রাপ্যদের দোকান বরাদ্দ দিয়ে দ্রুত সময়ের মধ্যে মার্কেট খুলে দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘মার্কেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি পরিচালনা কমিটিও করা হয়েছে। একইসঙ্গে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মার্কেটটি খুলে দেওয়া হবে। আশা করছি মার্কেটটি চালু হলে যানজন নিরসনসহ মানুষের ভোগান্তি কমে আসবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে মার্কেটে বসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন।’

এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘মার্কেট উদ্বোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মার্কেটটি খুলে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/