• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবে জনগণ: মুয়াযযম হোসাইন হেলাল

মো. শামীম হোসাইন / ১৪৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভেতরে যে সকল অঙ্গীকার ছিল তার পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মানুষ যে সমর্থন দিয়েছে সেটি কার্যকর করা।

যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তাহলে জনগণ তাদের দাবি আদায় করার জন্য অতীতে যেভাবে রাজপথে নেমেছিল আগামীতেও তাদের দাবি আদায় রাজপথে নামবে।

বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সেটা জাতির সঙ্গে প্রতারণা করা হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি সরকারের কাছে।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/