• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় পৃথক বজ্রপাতে দুই মৃত্যু, মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধিঃ / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা-এ পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের আতঙ্কে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারজী নলবুনিয়া গ্রামের কৃষক মো. আবদুস সালামের স্ত্রী আয়েশা বেগম (৫০) ঝড়ের মধ্যে মাঠ থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, মঠবাড়িয়া সদর ইউনিয়নের সবুজনগর গ্রামের কৃষক মো. মশিউর রহমানের ছেলে স্বাধীন তালুকদার (২০) দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতে মাঠ থেকে তার ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, একই দিন দুপুর ১২টার দিকে বলেশ্বর নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন মো. হাসান (২৫)। তিনি উপজেলার জানখালী গ্রামের মো. নবী হোসেনের ছেলে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ জেলের সন্ধানে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/