• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জ্বালানিতে অতিরিক্ত ভিড় ঠেকাতে পিরোজপুরে স্মার্ট ফুয়েল অ্যাপ চালু

মো. শামীম হোসাইন / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পিরোজপুরে জ্বালানি তেলের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং কৃত্রিম সংকট প্রতিরোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক ও ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন।

অনুষ্ঠানে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ’-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনে আসা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এর ফলে একই যানবাহন একবার ৫০০ টাকার পেট্রল বা অকটেন নেওয়ার পর পরবর্তী চার দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ-সংযুক্ত অন্য কোনো স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনের বারবার জ্বালানি সংগ্রহের প্রবণতা বন্ধ করা সম্ভব হবে। ফলে জ্বালানির কৃত্রিম সংকট, অস্বাভাবিক মজুত এবং ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় অনেকটাই কমে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আশা করা হচ্ছে, আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

উদ্ভাবক জানান, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপটি ইতোমধ্যে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর আমন্ত্রণে পিরোজপুর জেলায় এই প্রযুক্তি চালু করা হয়েছে, যাতে স্থানীয় জনগণের ভোগান্তি কমানো যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/