• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জিয়ানগরে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মো. শামীম হোসাইন / ৮০ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলাতে পুকুরে পড়ে আব্দুল্লাহ শিকদার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শিকদার ওই এলাকার বাসিন্দা মো. শাহিদুল শিকদারের সেজ ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আব্দুল্লাহ বাড়ির সামনে পুকুরপাড়ে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/