• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জুজখোলা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষতি

মো. শামীম হোসাইন / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের সদর উপজেলায় ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ভোর ৪টার দিকে সদর উপজেলার ছোট জুজখোলা এলাকার টেক্সটাইল মিলসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন: মো চান মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান। তাদের প্রত্যেকের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক।

পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/