• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা

মো. শামীম হোসাইন / ৯৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. তুহিন হাওলাদার (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তিনি স্ত্রী ফারজানা রিশাদ ও তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী ফারজানা রিশাদ উপজেলা এলজিইডি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার (২৯ মার্চ) সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার এক মাদক মামলায় তিনি কারাবন্দী ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওইদিন বাকবিতণ্ডা হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/