• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর

মো. শামীম হোসাইন / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, সাঈদী পুত্র মাসুদ সাঈদী বলেছেন, “আমরা বিগত দিনে অনেক বৈষম্যের শিকার হয়েছি—আর নয়, এখন থেকে ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে। এলাকার উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের প্রাপ্য আমরা অবশ্যই আদায় করতে পারব।”

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জিয়ানগর উপজেলা পরিষদ সভা কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

বক্তব্যে তিনি বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “জিয়ানগরের মানুষকে তারা শান্তিতে থাকতে দেয়নি। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাগানে রাত কাটিয়েছে, জেল খেটেছে এবং হামলা-মামলার শিকার হয়েছে। এই উপজেলার নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। গত ১৭ বছর ধরে এখানকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল।”

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে উন্নয়নের ধারা পুনরুদ্ধার করার। ইনশাল্লাহ আমরা আবার জিয়ানগরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।”

বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অতীতে যেমন দল-মত ভুলে একসাথে আন্দোলন করেছেন, তেমনি ভবিষ্যতেও এলাকার উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবেন। একসাথে থাকলে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার এবং প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, বিএনপি নেতা আহসানুল সগীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/