• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে

মো. শামীম হোসাইন / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এমরান হোসেন উজ্জ্বল (৩৮) প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার নলবুনিয়া গ্রামে এই জানাজা সম্পন্ন হয়। উজ্জ্বল ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান আকনের একমাত্র ছেলে।

কারাগার ও পারিবারিক সূত্রে জানা গেছে, উজ্জ্বলের বাবা সিদ্দিকুর রহমান আকন বার্ধক্যজনিত কারণে সোমবার বিকেলে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাবার শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে উজ্জ্বলের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

সকাল ৮টায় পিরোজপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পিরোজপুর সদর ও ইন্দুরকানী থানা পুলিশের একটি বিশেষ দল কড়া পাহারায় উজ্জ্বলকে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে বাবার লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পুরো সময় এবং মোনাজাতের সময়ও তাঁর হাতে হাতকড়া পরা ছিল। জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই দুপুর ১২টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে উজ্জ্বলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। গত আড়াই বছর ধরে তিনি পিরোজপুর জেলা কারাগারে সাজা ভোগ করছেন। ব্যক্তিগত জীবনে উজ্জ্বল দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তাঁর আড়াই বছর বয়সী দুটি যমজ সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/