• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে বিএনপি নেতা কুপিয়ে জখমে সন্দেহভাজন ভাবে আটক ১

মো. শামীম হোসাইন / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুরে সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা মাওলানা সাইফুলের মোল্লার ছেলে তাকরিম মোল্লা (২৫)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় লোকজন তাকরিম মোল্লাকে আটক করে গণপিটুনি দেয় এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত পাড়েরহাট এলাকায় এসে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হন মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। পরে নাসির মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

আহত মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তার ভাতিজা নিপুও একই গ্রামের বাসিন্দা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম মোল্লা নামের একজনকে ডিবি পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/