• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত এমপি

মো. শামীম হোসাইন / ১৫৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী শনিবার সকালে (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় শিকারপুর এলাকায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন-এর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দলের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে তিনি ফুল দিয়ে দুই নেতার মধ্যে কুশল বিনিময় করেন। পরে তারা এলাকার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতা করেন।

মাসুদ সাঈদী বলেন, “নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। মতভেদ থাকতে পারে, তবে পিরোজপুরের উন্নয়ন আমাদের সবার লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদী ভাঙন রোধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতিতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি প্রার্থীই এলাকার উন্নয়নের জন্য কাজ করেন—তাই রাজনৈতিক ভিন্নতা ভুলে সম্মিলিত উদ্যোগে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া জরুরি। বিশেষ করে পিরোজপুর-১ আসনের সড়ক নির্মাণ, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয়রা মনে করছেন, নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক বার্তা বহন করে। পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় ভবিষ্যতে এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও সুসংগত ও ফলপ্রসূ করবে বলেও আশা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/