• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

লোহাগড়ায় সরকারী গাছ বিক্রির অভিযোগ

মোঃ মিলটন শেখ, স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মিলটন শেখ, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া টু রাধানগর সড়কের সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার ইতনা ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের বিকাশ ওরফে বাবলু সাহার বিরুদ্ধে। সংশ্লিষ্টকর্তৃপক্ষের অনুমতি ছাড়া ০৩ ফেব্রুয়ারী (বুধবার) সড়কের পাশের শিরিষ ও মেহেগুনীসহ প্রায় ১০/১২ টি বিভিন্ন প্রজাতীর গাছ বিক্রি করেছেন তিনি। এটা গুরুতর অপরাধ, বিধায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সচেতন মহল। বাবলু সাহা ওই গ্রামের মৃত মাখম সাহার ছেলে।

ওই ওয়ার্ডের মেম্বার তমাল ও স্থানীরা জানায়, বাবলু সাহা ওই গাছ গুলো স্থানীয় ইতনা বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রায় লক্ষাধিক টাকায় বিক্রি করে দেন। স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদের সচীবকে জানালে চৌকিদারের মাধ্যমে গাছ কাটা বন্ধ করতে বলেন। কিন্তু চৌকিদারের কথা তারা না শুনে গাছগুলো কেটে ফেলে। পরবর্তীতে ইউনিয়ন নায়েব আবুল বাশার সরেজমিনে এসে গাছ অন্যত্র না সরানোর নির্দেশনা দেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’কে অবহিত করবেন বলে চলে যান।

এদিকে অভিযুক্ত বাবলু সাহা নিজের অপরাধ আড়াল করতে নিজেকে ডাঃ বৌদ্ধ্য নাথের ভাই পরিচয় দেন এবং প্রভাবশালী কিছু লোক ডেকে সাংবাদিকদের যা পারেন করেন বলে হুমকী দেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবলু সাহা বলেন, ওই গাছ তিনি লাগিয়েছিলেন তাই কোন অনুমতি ছাড়াই কেটেছেন। পরবর্তীতে ইউনিয়ন সচিব ও নায়েব এসে গাছ এসিল্যান্ড অফিসে পাঠানোর নির্দেশ দেন। তবে প্রথমত নিজের ভুল স্বীকার না করলেও পরে অপরাধ স্বীকার করেন।

ইউনিয়ন নায়েব আবুল বাশার জানান, বাবলু সাহা প্রথমে বেশে দাপট দেখালেও পরবর্তীতে মামলার ভয় দিলে নিজের অপরাধ স্বীকার করে নেয়। অতঃপর এসিল্যান্ডকে জানালে জব্দকৃত গাছ অফিসে নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া খানম বলেন, জব্দকৃত গাছ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে রাখা হয়েছে। তবে অপরাধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন এ প্রশ্নের জবাবে ইউএনও’র সাথে কথা বলে জানাবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/