• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ইন্দুরকানীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত: ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো. শামীম হোসাইন / ৯১ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করার দায়ে একটি মিষ্টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল ইন্দুরকানী থানা পুলিশের সহযোগিতায় ঘোষেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, ঘোষেরহাট বাজারে অবস্থিত শ্রী-গুরু মিষ্টান্ন ভান্ডার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনের আওতায় সতর্কতামূলকভাবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল বলেন,“অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/