• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সংবর্ধনায় যোগ দিতে পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছে ৩০ হাজার বিএনপি নেতা-কর্মী

মো. শামীম হোসাইন / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পিরোজপুর জেলা বিএনপির প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন।

এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, জেলার সাতটি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী সংবর্ধনায় অংশ নেবেন। তিনি বলেন, দুই শতাধিক বাস ও ছয়টি বিশালাকৃতির লঞ্চ বহর নির্ধারিত সময় অনুযায়ী ঢাকার উদ্দেশে যাত্রা করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জেলা বিএনপির সদস্য-সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পিরোজপুরের হুলারহাট নদীবন্দর থেকে লঞ্চযোগে এবং ২৫ ডিসেম্বর ভোরে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/