• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

শাটডাউন আন্দোলনে নেছারাবাদে শিক্ষক–অভিভাবক হাতাহাতি

মো. শামীম হোসাইন / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দুই দফায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বার্ষিক পরীক্ষা না নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে শিক্ষকেরা আন্দোলন করতে গেলে এই ঘটনা ঘটে।

শিক্ষক আদনান হোসেন বলেন, ‘সারা দেশে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি চলছে। কিন্তু নেছারাবাদে সহকারী শিক্ষক ছাড়াই পরীক্ষা নেওয়া হচ্ছিল। আমরা কোনো বাধা দিইনি। তারপও উপজেলার কোথাও কোথাও কয়েকজন ব্যক্তি শিক্ষকদের হুমকি দিচ্ছিল। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা উপজেলা পরিষদে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এমন সময় রুহুল আমীন নামের একজন এসে গালিগালাজ করেন। প্রতিবাদ করতেই তিনি আমার ওপর অতর্কিত হামলা চালান।’

জানা যায়, চলমান আন্দোলনের কারণে নেছারাবাদের সহকারী শিক্ষকেরা পরীক্ষা নিচ্ছিলেন না। ২ ডিসেম্বর থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষক না থাকায় প্রধান শিক্ষকেরা একাই পরীক্ষা পরিচালনা করছিলেন। বৃহস্পতিবার সকালে ১৬৯টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক একযোগে উপজেলা চত্বরে জড়ো হলে কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অভিভাবক রুহুল আমীন ও শিক্ষক আদনান হোসেনের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতি হয়।

অভিভাবক মো. রুহুল আমীন বলেন, ‘পরীক্ষার সময় স্কুল ফেলে শিক্ষকেরা উপজেলা চত্বরে আসেন। বিষয়টি জানতে চাইতেই শিক্ষক আদনান হোসেন আমার ওপর চড়াও হয়ে হামলা চালান।’

নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/