• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল

মুসলিম হক, বিরল,(দিনাজপুর) / ১৩৩ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল বের করেছে দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ। এর আগে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ছেতেরা বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ শত শত নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন।
মশাল মিছিলে নেতাকর্মীবৃন্দ দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন এবং যে নেতার জেল জুলুম নাই, তার কোন দরকার নাই শ্লোগান দেন। নেতৃবৃন্দ বলেন, রাজপথে জেল, জুলুম, নির্যাতনের সময় যে সকল নেতা সামনের সারিতে ছিলেন তাঁদের ৩ জনের মধ্যে যে কোন একজনকে মনোনীত করতে হবে, অন্যথায় ত্যাগী নেতাদের মূল্যায়নে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/