• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ইসলাম অবমাননার অভিযোগে বাউল শিল্পী ছোট আবুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ইসলাম অবমাননার অভিযোগে বহুল আলোচিত বাউল শিল্পী মহারাজ আবুল সরকার ওরফে ছোট আবুলকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান চলাকালে হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আবুল সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্ত গুরুত্বসহকারে করা হচ্ছে। তিনি আরও বলেন, আটক শিল্পীর কাছ থেকে ঘটনার বিষয়বস্তু, বক্তব্যের প্রেক্ষাপটসহ সব তথ্য যাচাই করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা আবুল সরকার গত ৪ নভেম্বর পার্শ্ববর্তী ঘিওর উপজেলার এক সংগীতানুষ্ঠানে ইসলাম, আল্লাহর সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। উপস্থিত অনেকে তৎক্ষণাৎ প্রতিবাদ জানায় এবং ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভিডিওটি ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি সামাজিকমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/