• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফুটবল টুর্নামেন্ট “তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস” মন্তব্য করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক।

মোঃনাজিম উদ্দিন রানা: / ১২৬ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

এক যুগ পর লক্ষ্মীপুরে ১০টি দল নিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আগত অতিথিরা।
উদ্বোধনীয় প্রথম ম্যাচে খেলেন রামগতি উপজেলা বনাম সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে রামগতি উপজেলা ৩-১ গোলে চন্দ্রগঞ্জ থানা একাদশকে হারিয়ে জয় লাভ করে।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকতার হোসেন,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী।আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ,ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম,মইন উদ্দিন চৌধুরী রিয়াজ সিনিয়র সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় স্টেডিয়ামে খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে হলেও এই টুর্নামেন্ট শুরু হয়েছে। মূলত দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা এই টুর্নামেন্ট। কারণ ক্লাবগুলোই আমাদের ফুটবলারদের নার্সিং করে। এ রকম একটা টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার মেধাকে বিকশিত করে।আমাদের একটা যাত্রা শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/