• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

অটোচালক হৃদয়কে অপহরণের পর হত্যা, বস্তায় মিলল লাশ

মোঃ শামীম হোসাইন / ৭১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়া হৃদয় নামে ১৭ বছর বয়সী এক কিশোরের গলাকাটা গলিত লাশ বস্তায় পেচানো অবস্থায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ২৩ অক্টোবর বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর শহরের বহেরাতলা এলাকার সাবেক কাউন্সিলর জিল্লুর রহমানের বাড়ির সন্নিকটে খালের পাঢ় থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। গত ২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে অপহরণকারীরা হৃদয়কে অটো রিক্সা সহ অপহরণ করে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপরপ্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়কে ছাড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ গত দুদিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি। পরে বরিশালের র‌্যাবের কাছে সহযোগিতা চেয়েছেন। সন্ধ্যায় তার মরদেহ বস্তা ভর্তি অবস্থায় পাওয়া যায়। থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুদিন আগে অটোচালক হৃদয় নিখোঁজ হয় তার পরিবার এসে মরদেহ শনাক্ত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/