• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আশ্রয় পাইলো না কোথাও! আকাশের নিচে বসবাস কিরণীবালা, জাঁকজমক পূজাতে জোটেনি নতুন কাপড়

নাজিম উদ্দিন রানা : / ২৩৫ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর শহরের ঝুমুর সংলগ্ন নছির আহম্মেদ ভূঁইয়া মিলনায়তনের সামনে আকাশের নিচে দিন কাটাচ্ছেন ৮০ বছরের কিরণীবালা।নেই মাথা গোঁজার ঠাঁই,নেই পরিবারের সঙ্গ,এমনকি নেই একবেলা খাবারের নিশ্চয়তাও। দিন রাত এক করে একই স্থানে শুয়ে বসে দিনাতিপাত করছেন তিনি।
পথচারীদের দেওয়া সামান্য সাহায্যেই কোনো রকমে বেঁচে আছেন।

কিরণীবালা জানান, প্রায় এক বছর ধরে তিনি এই স্থানে বসবাস করছেন। এর আগে নোয়াখালীর মাইজদিতে থাকতেন। শেষ বয়সে আশ্রয় হারিয়ে এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।

তিনি আরো জানান, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এমএ পাস করেছিলেন। রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের উপন্ড ও সুসান্ত দম্পতির একমাত্র কন্যা কিরণীবালা বিয়ে করেছিলেন নোয়াখালীর সুধারাম থানার মাইজদি ওহিদপুর গ্রামের গ্রাম্য ডাক্তার হরলালের সঙ্গে। সংসারে ছিল নারায়ণ, বাবুল, দুলাল, রাখালসহ পাঁচ সন্তান।

১৯৭০ সালের শুরুর দিকে স্বামী হরলাল প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর একে একে মৃত্যুবরণ করেন কিরণীবালার পাঁচ সন্তানও। জীবনের শেষ প্রান্তে এসে এখন তিনি সম্পূর্ণ একা, নিঃস্ব ও অসহায়।

তবে স্থানীয়রা জানান, কিরণীবালা মাঝে মাঝে অসংলগ্নভাবে কথা বলেন। ফলে তার সব বক্তব্যের পূর্ণ সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু তিনি যে দীর্ঘদিন ধরে আশ্রয়হীন ও মানবেতর জীবন যাপন করছেন তা স্পষ্ট এবং সত্য।

এখন তার জীবনের একমাত্র সঙ্গী খোলা আকাশ, ছেঁড়া কাপড় আর ক্ষুধা। পথচারীদের দেওয়া সামান্য দানেই কোনো রকমে কাটে তার দিন। কিরণীবালা বলেন, “মানুষ শেষে আমারে মারে, আশ্রয় পাইলাম না কোথাও।”

এদিকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দ-উৎসবের এই সময়ে কিরণীবালার ভাগ্যে জোটেনি একটি নতুন কাপড়ও।

স্থানীয়দের মতে, কিরণীবালার জন্য আশ্রয়, চিকিৎসা ও খাবারের নিশ্চয়তা দিতে সরকারি বা বেসরকারি উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। জীবনের শেষ বয়সে অন্তত নিরাপদ আশ্রয় ও কিছুটা স্বস্তি পেতে পারেন অসহায় নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/