• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নেছারাবাদে গাছ কাটার রশিতে আটকে যুবকের মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ১৩২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে গাছ কাটার রশিতে আটকে মো. তানিম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেহাংগল এলাকায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে তানিম ও তাঁর বন্ধু আনিসুর রহমান মোটরসাইকেলে করে পিরোজপুরের উদ্দেশে রওনা হন। তাঁরা শেহাংগল এলাকায় পৌঁছালে সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিলেন। গাছ নামানোর জন্য তিনি সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রেখেছিলেন।

মোটরসাইকেলচালক আনিস রশিটি দেখতে পেয়ে মাথা নিচু করলেও পেছনে বসা আরোহী তানিম তা খেয়াল করতে পারেননি। এ সময় রশিটি তানিমের গলায় আটকে যায় এবং তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. রায়হান ফয়সাল বলেন, ‘মোটরসাইকেলটি রশির কাছে পৌঁছালে চালক মাথা নিচু করে বাঁচতে পারলেও পেছনের আরোহী তানিম রশিতে আটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তানিমের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে লাশের কাছে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/