• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে, দাবি স্বজনদের

মোঃ শামীম হোসাইন / ২৪১ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি করেছেন তাঁদের স্বজনেরা। আটক জেলেদের মধ্যে ইন্দুরকানী উপজেলার তিনজন এবং পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১০ জন রয়েছেন। স্বজনেরা বলছেন, জেলেরা পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল-হাজতে রয়েছেন।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আটক তিন জেলে হলেন আল-আমিন, তরিকুল ইসলাম এবং শাহাদাৎ হোসেন। উপজেলার বিভিন্ন গ্রামে তাঁদের বাড়ি।

মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার জেলেরা হলেন খোকন মাঝি, খায়রুল বাশার, মিরাজ শেখ, তরিকুল ডাকুয়া, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা রাজু শেখ, রাকিব সিকদার, মারুফ বেপারী।

ট্রলারমালিকের বরাত দিয়ে ইন্দুরকানীর জেলেদের স্বজনেরা জানান, ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক বেপারীর এম ভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলেরা। তাঁরা ১নং চালনার খাড়িবয়া এলাকায় জাল ফেলার পর ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে তা মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে সাগরের ঢেউয়ে ভেসে ট্রলারসহ জেলেরা ভারতের সীমানায় চলে যান। ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল-হাজতে নিয়ে যায়।

এ বিষয়ে ট্রলারমালিক মালেক বেপারী জানান, ‘আমাদের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন জেলেসহ সব জেলেকে বর্তমানে ভারতের কারাগারে রাখা হয়েছে। ভারতের সীমানায় প্রবেশ করায় তাঁদের আটক করা হয়েছে বলে শুনেছি। জেলে পরিবারগুলোতে আহাজারি চলছে।’

এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমাদের লোক খোঁজখবর নিচ্ছেন। এরপর বিস্তারিত বলা যাবে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, ‘পিরোজপুরে কত জন জেলে নিখোঁজ বা আটক রয়েছেন আমরা তার খোঁজখবর নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/