• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

১১ শিক্ষার্থী, ৫ শিক্ষক — বিশুড়ী গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারসাম্যহীন শিক্ষা ব্যবস্থা!

মোঃ ইয়াছিন আলী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২১ নম্বর বিশুড়ী গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ১১ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন ৫ জন শিক্ষক। এমন অস্বাভাবিক শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে বিস্ময় ও প্রশ্ন তুলছেন এলাকাবাসী—“শিক্ষক বাড়ছে, শিক্ষার্থী কোথায়?”

২০২৫ সালের ২৬ জুন (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীর সংখ্যা এক অস্বাভাবিকভাবে কম, আর শিক্ষকরা সরকারি সময় শেষ হওয়ার আগেই বিদ্যালয় ত্যাগ করছেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, “প্রথম শিফটে শিক্ষার্থী বেশি । আজ উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবে প্রতিদিন এমন হয় না।”

তবে স্থানীয়রা অভিযোগ করেন, শিক্ষকরা নিয়মিতভাবে নির্ধারিত সময়ের আগেই স্কুল থেকে চলে যান, ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্কুলে উপস্থিতির আগ্রহও হারাচ্ছে।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ জন শিক্ষক মিলে ১১ জন ছাত্র পড়াচ্ছেন—এটা কি সরকারি সম্পদের অপচয় নয়? শিক্ষকরা যদি ঠিকমতো ক্লাস না নিয়ে চলে যান, তাহলে তো শিক্ষার মান আরও নিচে নেমে যাবে।”

এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিক্ষাবিদদের মতে, এমন পরিস্থিতি শিক্ষাব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। তারা বলেন, শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে অভিভাবকদের সচেতনতা, সময়ানুগ শিক্ষক উপস্থিতি, প্রশাসনের নজরদারি ও সরকারের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/