• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান

মোশারফ হোসেন রিয়াদ স্টাফ রিপোর্টর : / ২২৯ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজারে ভোক্তা অধিকারের এডিডি মো. আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে
কসমেটিকস,মিষ্টান্ন ভান্ডার এবং ঔষধের দোকানে অভিযান।

বাজারের ব্যবসায়ীরা মানহীন বিভিন্ন ধরনের কসমেটিকস বিক্রি করে আসছিল তারা। এ অভিযানে, ভোক্তা অধিকারের কাছে অতিরিক্ত লাভে নকল পণ্য বিক্রির অভিযোগটিও প্রমাণিত হয়।

এসময় কেনা দামের চেয়ে অধিক মুনাফায় পণ্য বিক্রি, মানহীন ভেজাল পণ্য বিক্রি ও মিষ্টির বক্সের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম,মিষ্টির খালি বাক্স বাজারে ক্রেতাদের সামনে দোকান মালিকরা বিনষ্ট করে। মিষ্টি বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে দোকানীদের জরিমানা করেছে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার।

এসময় বাজারের ৫ দোকানীকে ২৭০০০ হাজার টাকা জরিমানা করে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন।

বাজারে ক্রেতাদের অনুরোধে বেশকিছু দোকানীকে কঠোর নির্দেশনা দিয়ে সংশোধন হওয়ার শেষ সুযোগ দেন তিনি।

ভোক্তা অধিকারের এ অভিযানে জুঁই কসমেটিকসে ৫০০০ টাকা,স্বপন সুইটস ৩০০০,লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ৫০০০,কৃষ্ণ সুইটস ৭০০০,সাগর মিষ্টান্ন ভাণ্ডার ৭০০০ জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন
টাঙ্গাইল জেলা সেনেটারি ইন্সপেক্টর নাজিম উদ্দীন, কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার এর আহবায়ক মো. আব্দুল্লাহ খিজির, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম সহ গয়হাটা বাজার বণিকরা নাগরপুর উপজেলার ক্যাব নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/