• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি// / ১৭৯ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ মে ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন এর সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৫-২৬ অর্থ বছরে বিরল ইউনিয়ন পরিষদের জন্য ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।
এ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৪৮০ টাকার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৪৮০ টাকা। রাজস্ব আয় থেকে উদ্ধৃত্ত থাকে ৩ লাখ ৪৭ হাজার টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড আই জহির, বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ’সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/